হোম > রাজনীতি > জামায়াত

হঠাৎ অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক : নূরুন্নিসা সিদ্দীকা

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

দেশের স্কুল-কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি প্রস্তাবের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।

শনিবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে চলমান পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ খাতে বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে হঠাৎ করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ নেওয়া অযৌক্তিক।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী এখনো প্রযুক্তিগত সুবিধা, মানসম্মত ইন্টারনেট সংযোগ এবং প্রয়োজনীয় ডিভাইসের নাগাল পায়নি। এমন বাস্তবতায় অনলাইন ক্লাস বাধ্যতামূলক করা হলে সমাজের দরিদ্র ও প্রান্তিক পরিবারের সন্তানেরা মারাত্মকভাবে বৈষম্যের শিকার হবে এবং অনেকে শিক্ষাঙ্গন থেকে ছিটকে পড়বে। এর আগে করোনাকালে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

তিনি বলেন, শিল্পকারখানা যেমন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বন্ধ রাখা যায় না, তেমনি অনলাইনে ক্লাস বিদ্যুৎ সাশ্রয়ের উপায় হতে পারে না বরং জ্বালানি সাশ্রয়ে এই খাতে দুর্নীতি, লুটপাট ও অপচয় বন্ধের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

শ্রেণিকক্ষের স্বাভাবিক পরিবেশে পাঠদান শিক্ষক-শিক্ষার্থীর সরাসরি যোগাযোগ এবং সহপাঠীদের সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়া শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা অনলাইনের মাধ্যমে পূর্ণভাবে নিশ্চিত করা সম্ভব নয়।

বিবৃতিতে তিনি বলেন, দেশের শিক্ষা খাত বর্তমানে সংস্কার ও পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময়ে রয়েছে। এই সময়ে প্রয়োজন শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাসে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ। এর পরিবর্তে অনলাইন ক্লাসকে প্রধান বিকল্প হিসেবে দাঁড় করানো কোনোভাবেই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না।

তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সামগ্রিক শিক্ষাব্যবস্থার স্বার্থ বিবেচনায় রাখার জন্য সরকারকে অনুরোধ জানান।

শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও কার্যকর পাঠদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক এবং শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হোক।

প্রেস বিজ্ঞপ্তি

১১ দলীয় জোটের সমাবেশ শুরু, নেতাকর্মীর ঢল

১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ঘিরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ব্যাপক সমাগম

অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনায় অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে

১১দলীয় জোটের বিক্ষোভ আজ

দলীয় ও সংসদীয় দায়িত্ব পালনে হিমশিম জামায়াতের এমপিরা

বিএনপি জনগণের কাছে দেয়া ওয়াদা লঙ্ঘন করেছে: জামায়াত আমির

ফ্যাসিবাদী হয়ে উঠতেই গণভোট অস্বীকার করা হচ্ছে: এটিএম আজহারুল

জুলাই সনদ বাতিল করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে: ড. হেলাল

এই সরকার ‘নব্য ফ্যাসিবাদ’: ড. রেজাউল করিম

ফ্যাসিবাদ সংক্রামক রোগ, যা বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রতীয়মান