হোম > রাজনীতি > জামায়াত

জনগণের ঐক্যই সব ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে বড় শক্তি: সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

বুধবার ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মিরপুর পশ্চিম থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলীয় কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমির আবদুল্লাহ মুয়াজ।

তিনি বলেন, জাতীয় ঐক্যকে সুদৃঢ় করার মাধ্যমে পতিত স্বৈরাচারের অপতৎপরতা মোকাবিলা করতে হবে। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী যেন দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। জনগণের ঐক্যই সব ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি।

সেলিম উদ্দিন বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে আবারও সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা করছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের জুলুম, নির্যাতন, দমন-পীড়ন ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তনকে নস্যাৎ করার কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। যারা দেশের মানুষের অধিকার হরণ করেছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল এবং রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছিল, তাদের সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি আবার প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।

জুলাইকে আড়াল করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, নীরব দর্শক থাকবে না জামায়াত: সেলিম উদ্দিন

আওয়ামী সহিংসতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা জামায়াতের

হাদি হত্যার বিচার চেয়ে সংসদে কাঁদলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার

গোপালগঞ্জের সহিংসতায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: হামিদুর রহমান আযাদ

জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: সেলিম উদ্দিন

ভারতের ভোটার তালিকা থেকে লাখো মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

বাংলাদেশে পুশ-ইন বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি ছাত্রশিবিরের

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার উন্নতিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির