হোম > রাজনীতি > জামায়াত

সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে জামায়াতের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও বলপ্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হলে বেলা সোয়া ১১টার পর পুলিশ তাদের ওপর দফায় দফায় লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এতে বহু সরকারি কর্মচারী আহত হন। এ ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায় করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। যৌক্তিক দাবি উত্থাপনের জবাবে বলপ্রয়োগের ঘটনা কোনো সমাধান বয়ে আনবে না। সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের ন্যায্য দাবিকে সম্মান জানিয়ে দ্রুত তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া সরকারের দায়িত্ব। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধানের পক্ষে। তিনি শান্তিপূর্ণ উপায়ে উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরো বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি নিরসনে সরকারের উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো। একই সঙ্গে তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। সেই সাথে অবিলম্বে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য আমি সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুল-ভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে

ব্র্যাকসহ ১১ প্রতিষ্ঠানে অনুদানে মিলবে করছাড়

১১ দলীয় ঐক্যের সমাবেশের মাঝেই নামাজের বিরতি

আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান

ক্ষমতায় গিয়ে হাদির বিচার করবেন না, তা হবে না: শাহজাহান চৌধুরী

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

জামায়াতের মহিলা বিভাগের ঈদ পুনর্মিলনী ও নারী এমপিদের সংবর্ধনা

হত্যা ও পুশ ইন বন্ধের দাবিতে সীমান্তবর্তী জেলাগুলোতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

ইসলামী ব্যাংক থেকে এসআলম সহযোগীদের অপসারণ করতে হবে