হোম > রাজনীতি > জামায়াত

৫০ চিকিৎসক নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের ঘোষণা সেলিম উদ্দিনের

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরা এলাকার সর্বস্তরের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষে শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এ ক্যাম্পে কয়েক হাজার রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন এবং উপস্থিত থাকবেন অন্তত ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, বক্তৃতার জন্য রাজনীতি নয়, সেবার জন্য রাজনীতি হওয়া উচিত। জামায়াতে ইসলামী বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। বিভিন্ন হাসপাতালের সহযোগিতায় স্বল্প খরচে চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে বিশেষ ছাড়ে চিকিৎসার ব্যবস্থাও করে দিচ্ছে জামায়াত।

সেলিম উদ্দিন আরো জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনী, চর্ম, মেডিসিন, চক্ষু ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করা হবে। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধও সরবরাহ করা হবে।

উন্মুক্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প উত্তরার ৫ নম্বর সেক্টরের আইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- জামাল উদ্দিন, মাহবুবুল আলমসহ জামায়াতের অন্যান্য নেতারা।

এএস

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জামায়াত এমপির, প্রস্তাবনা প্রদান

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম

আজ থেকে বিএনপিকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের