হোম > রাজনীতি > জামায়াত

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

স্টাফ রিপোর্টার

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, আজ ৪ এপ্রিল দুপুর ১টার দিকে কদমতলীতে এক গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে এই বিবৃতি লেখা পর্যন্ত ৩ জন নারীসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও ২ জন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি এ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, এ হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজনের শোক কখনোই পূরণ হওয়ার নয়। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

জামায়াত আমির বলেন, অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠার কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও যথাযথ তদারকির অভাবের কারণেই এ ধরনের প্রাণহানি ঘটছে।

আমি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমি আহতদের সর্বোচ্চ চিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শিল্পকারখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে

প্লাস্টিকের বোতল জমা দিয়ে মিলছে গাছের চারা

সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে হতাহতের ঘটনায় জামায়াতের শোক ও সমবেদনা

বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: খেলাফত মজলিস

দেশের মানুষ লুটেরাদের ইসলামী ব্যাংক দখল করতে দেবে না: রফিকুল ইসলাম খান

অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দিন

কিছু মানুষের জীবনের গল্প কোনোদিন কোনো উপন্যাসে লেখা হয় না