হোম > রাজনীতি > জামায়াত

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

স্টাফ রিপোর্টার

দেশের অন্যতম ছাত্র সংগঠন-বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল শুক্রবার। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আলোচিত এই সংগঠনটির।

মূলত, জামায়াতে ইসলামীর সহযোগী ছাত্রসংগঠন হিসেবে খ্যাত ইসলামী ছাত্রশিবির। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শহীদ মীর কাসেম আলী।

দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ইসলামী ছাত্রশিবির। এ উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে রাজধানীতে ‘স্বাগত র‍্যালি’ অনুষ্ঠিত হবে।

সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ জানান, শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'ইয়ুথ আইডিয়া কনটেস্ট ২০২৬ ও সাংস্কৃতিক সন্ধ্যা' করবে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল পৌনে ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন হয়ে চলবে বিকেলে পৌনে পাঁচটা পর্যন্ত।

জন্মস্থান কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মিজানুর রহমান

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ে ‘ম্যালওয়ার’ শনাক্ত যেভাবে

নির্যাতিত শিশু গৃহকর্মীর পাশে জামায়াতের মহিলা বিভাগ

মেয়েদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা সরকারি খরচে হবে

নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জনগণের মুখোমুখি করা হবে

সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাব

শাহবাগে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের গণজমায়েত দুপুরে

জামায়াতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে নারীদের ব্যাপক উপস্থিতি

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ