হোম > রাজনীতি > জামায়াত

বজ্রপাতে ১১ জনের মৃত্যুতে জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

সারা দেশে বজ্রপাতে তিন মাদরাসা শিক্ষার্থীসহ ১১ জনের মৃত্যু ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে গত ২১ জুন রোববার বিকেল থেকে রাত পর্যন্ত তিন মাদরাসা শিক্ষার্থীসহ সারা দেশে ১১ জনের মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক। আমি নাগরিকদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক ও পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে নিহতের মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, তীব্র ঝড়-বৃষ্টির সময় খোলা স্থানে অবস্থানকালে এসব দুর্ঘটনা ঘটে। হতাহতের মধ্যে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ রয়েছেন। হতাহতদের মধ্যে সাভারে তিনজন, মানিকগঞ্জে দুইজন, নরসিংদীতে তিনজন, নেত্রকোণা, জামালপুর ও কিশোরগঞ্জে একজন করে মারা গেছেন। আমি হতাহত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, নাগরিকদের সতর্কতামূলক প্রস্তুতির জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় আগাম বার্তা দিতে সরকারি উদ্যোগ ও প্রচারণা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রগুলোতে বজ্র নিরোধক স্থাপনের দাবি জানাচ্ছি। একই সঙ্গে বৈরি আবহাওয়ার সময় নাগরিকদের বাইরে বের না হয়ে নিরাপদ স্থানে কিংবা কর্মক্ষেত্রে নিরাপদে অবস্থানের আহ্বান জানাচ্ছি।

এএস

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম

আজ থেকে বিএনপিকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে: মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়: বিরোধীদলীয় নেতা

কোরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হাফেজদের সম্মাননা দিল জামায়াত

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধীদলীয় নেতা