হোম > রাজনীতি > জামায়াত

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা–রংপুর লংমার্চ শুরু করবে ১১ দলীয় ঐক্য।

ওই দিন সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউতে জমায়েত হবে। সকাল ৮টায় সেখান থেকে লংমার্চ শুরু হবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা হবে। রংপুর জেলা স্কুলে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের সমন্বয় কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচির কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

হামিদুর রহমান আজাদ বলেন, জনগণ যা চায়, তাদের পক্ষ হয়ে দাবি আদায়ে বিরোধী দল মাঠে নেমেছে। গত ৫ সেপ্টেম্বর ঢাকা–চট্টগ্রাম লংমার্চে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ওই কর্মসূচিতে তাদের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে বলেও তিনি জানান।

তিনি বলেন, প্রথমে তাদের ছয় দফা দাবি ছিল। পরে চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়টি যুক্ত হওয়ায় দাবি সাত দফায় পরিণত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বৈঠকে ঢাকা–চট্টগ্রাম লংমার্চের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি আগামী ঢাকা–রংপুর লংমার্চ বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠক ও প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এএম

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ সাদপন্থিদের ৭ দফা দাবি

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

হুথিদের চাপ, সৌদির সামনে যুদ্ধের ফাঁদ

আদানির গোড্ডা কেন্দ্র থেকে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু

ইন্দোনেশিয়ায় ইসরাইলি কোম্পানির তৎপরতা বৃদ্ধির কারণ কী

এমবাপ্পের জোড়া গোলে রায়ো ভায়েকানোকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

বিজেপির পশ্চিমবঙ্গে এবার ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ

মহাসচিবের উপস্থিতিতে স্কুল-মাদরাসা বন্ধ রেখে ফেনীতে বিএনপির সভা

পাকুন্দিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু