হোম > রাজনীতি > জামায়াত

রাজনীতি আমাদের পেশা নয়, এটাকে কর্তব্য হিসেবে নিয়েছি

হবিগঞ্জে জামায়াত আমির

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি। একটি দলের লোকেরা বিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয়। এ দেশে চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে।

শনিবার বেলা ১১টার দিকে হবিগঞ্জে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অসৎ নেতৃত্বের কারণে দেশের মানুষের ভাগ্য বদলায়নি। আমরা নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে আয়-ব্যয়ের হিসাব দেব। যারা মা-বোনদের অপমান করেছেন, তারা ১৮ কোটি মানুষের কাছে মাফ চান।

জামায়াত আমির বলেন, সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। এর দায় পূর্বের ক্ষমতাধরদের। বৈষম্যহীন দেশের জন্য গনগণ জীবন দিয়েছে। কিন্ত বৈষম্য ধরে রেখেছে অসৎ রাজনীতি।

ডা. শফিকুর রহমান বলেন, হবিগঞ্জের চা-বাগানকে আধুনিকীকরণ করা হবে। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। মেধার ভিত্তিতে যে যার কাজ পাবে।

তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা (এমপি) বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। প্রয়োজনে না হয় রিক্সায় চড়বো। এছাড়াও স্বল্পমূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেওয়া হয় সেটাও কেউ গ্রহণ করবেন না। যার অর্থ দিয়ে ক্রয় করার ক্ষমতা আছে সেই পরিপূর্ণ অর্থ দিয়ে গাড়ি-ফ্ল্যাট ক্রয় করবেন।

খুলনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি, নেতাকর্মীদের ঢল

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

কলকাতায় নিত্যপণ্যের বাজারে আগুন, উদ্বিগ্ন শুভেন্দু

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া

ফ্ল্যাট দুর্নীতি মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জ গঠন ফের পেছাল

বরিশালে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ককরোচ আন্দোলন ঘিরে দায়ের সব মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী