হোম > রাজনীতি > জামায়াত

সংরক্ষিত নারী আসনে জুলাই শহীদের মাকে মনোনয়ন দিল জামায়াত

আমার দেশ অনলাইন

ছোট্ট বয়সে রাজপথে নেমে জীবন দেওয়া সেই শিশু জাবির ইব্রাহিমের মা এবার যাচ্ছেন সংসদে। চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের পরিবারের চোখের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারায় ছোট্ট জাবির। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়েছে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১১ দলীয় জোটের ১৩ জনের নাম এসেছে গণমাধ্যমে। যার মধ্যে রয়েছেন জাবিরের মা সাবেক স্কুলশিক্ষিকা রোকেয়া বেগম।

জামায়াতের ৮ নারী যাচ্ছেন সংসদে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যাচ্ছেন ২ জন। এ ছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ১ জন এবং জুলাই শহীদ পরিবারের ১ জনকে নারী আসনের সংসদ সদস্য করা হচ্ছে এই জোট থেকে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হয় ১১–দলীয় ঐক্য। সেই হিসাবে তারা ১৩টি নারী আসন পাচ্ছে। ৫০ নারী আসনের ৩৬টি বিএনপি পাচ্ছে। ক্ষমতাসীন দলটি আজ সোমবারই (২০ এপ্রিল) তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এর পরপরই ১১–দলীয় ঐক্যের প্রার্থী চূড়ান্ত হওয়ার খবর পাওয়া যায়।

জামায়াতের মহিলা বিভাগ সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের জন্য জোট থেকে যাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হয়েছে, তারা হলেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মাহফুজা সিদ্দিকা, নাজমুন নাহার নীলু, সাজেদা সামাদ, মারদিয়া মমতাজ, মাহমুদা আলম মিতু, মনিরা শারমিন, তাসমিয়া প্রধান, সামসুন নাহার, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।

প্লাস্টিকের বোতল জমা দিয়ে মিলছে গাছের চারা

সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে হতাহতের ঘটনায় জামায়াতের শোক ও সমবেদনা

বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: খেলাফত মজলিস

দেশের মানুষ লুটেরাদের ইসলামী ব্যাংক দখল করতে দেবে না: রফিকুল ইসলাম খান

অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দিন

কিছু মানুষের জীবনের গল্প কোনোদিন কোনো উপন্যাসে লেখা হয় না

দুই বছরে দাম না বাড়ানোর ঘোষণা দিয়ে ৩ মাসেই বিদ্যুতের দাম বাড়াল সরকার

জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন ড. মাসুদ এমপি

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ