হোম > রাজনীতি > জামায়াত

আন্তর্জাতিক নারী দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ এবং সারা বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এই শুভেচ্ছা জানিয়ে বলেন, পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য।

আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাবে; কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতন বৈষম্য দূর হবে; এবং সমাজের প্রতিটি নারী নিরাপত্তা ও মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবে।

তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। একই সাথে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।

আমরা বিশ্বাস করি- নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি ন্যায়ভিত্তিক সমাজই নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে। ধর্ম, মত ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নারী আমাদের সম্মান ও সহযোগিতার দাবিদার। এটিই মহান আল্লাহ তা'আলার বিধান।

জামায়াত আমির বলেন, আসুন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নারী নিরাপদ, সম্মানিত ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে। সকল নারীকে আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা।

সারজিস আলমের অপারেশন সফলভাবে সম্পন্ন

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যার নিন্দা ও শাস্তি দাবি জামায়াতের

সংস্কার বাস্তবায়নে বিএনপির টালবাহানার কথা ইইউকে জানালেন বিরোধীদলীয় নেতা

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত ও ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনায় জামায়াতের শোক

সংকট সমাধানে প্রয়োজন কার্যকরী পদক্ষেপ: ড. মাসুদ

রাষ্ট্রপতির মেরুদণ্ড হয় শক্ত নয় বাঁকা হয়ে গেছে: সংসদে জামায়াত এমপি

আমার দেশের রিপোর্টার ইমরানকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা

বজ্রপাতে ১৪ জনের মৃত্যুতে জামায়াতের শোক

চট্টগ্রামে হামলায় আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি

সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: সেলিম উদ্দিন