হোম > রাজনীতি > জামায়াত

দুর্যোগে মানুষের পরিচয় একটাই—‘মানুষ’: ধর্ম পরিচয় বিবেচ্য নয়

বন্যার পানিতে ডুবে থাকা হিন্দুপাড়ায় জামায়াত আমির

জমির উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) থেকে

ছবি: আমার দেশ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত গুনাগরি এলাকার যে মহল্লায় শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান যান, সেটি স্থানীয়দের কাছে পরিচিত হিন্দুপাড়া নামে। এলাকার অধিকাংশ বাসিন্দাই সনাতন ধর্মাবলম্বী জেলে ও নিম্নআয়ের পরিবার।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এই পাড়ার প্রায় সব বাড়িতেই পানি ঢুকে পড়ে। কোথাও ঘরের মেঝে, কোথাও চাল পর্যন্ত পানি উঠে যায়। অনেক পরিবার তিন দিন ধরে বাড়ি ছেড়ে স্থানীয় একটি দোকানের দ্বিতীয় তলা ও আশপাশের নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

শুক্রবার সকালে সেখানে পৌঁছে ডা. শফিকুর রহমান প্রথমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। পরে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ না থেকে তিনি কোমরসমান পানি মাড়িয়ে কয়েকটি বাড়িতেও যান। সেখানে প্রবীণ, নারী ও শিশুদের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

স্থানীয় বাসিন্দা কিরণ বালা জলদাস বলেন, আমাদের পাড়ায় অনেকেই আসেনি। তিনি এসে ঘরে ঘরে খোঁজ নিয়েছেন। আমরা কী অবস্থায় আছি, সেটা দেখেছেন।

ফারাছা বেগম বলেন, আমাদের ঘরের চাল পর্যন্ত পানি। তিন দিন ধরে আশ্রয়কেন্দ্রে আছি। তিনি এসে সাহায্য করেছেন, কথা শুনেছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গুনাগরির এই হিন্দুপাড়ায় কয়েক শ পরিবার বসবাস করে। বন্যার পানিতে অধিকাংশ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের মাছ ধরার জাল, নৌকা, গবাদিপশু ও ঘরের আসবাবপত্র নষ্ট হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুর্যোগে মানুষের পরিচয় একটাই—সে একজন বিপন্ন মানুষ। ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় এখানে বিবেচ্য নয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।

এমএইচ

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির

লংমার্চ সফল করতে ঢাকা-মুন্সিগঞ্জের নেতাদের নিয়ে জামায়াতের মতবিনিময়

ড. ইউনূসের ওপর হামলার দায় ফ্যাসিস্ট হাসিনারই: জামায়াত আমির

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ