হোম > রাজনীতি > জামায়াত

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথেই ফয়সালা হবে

মতবিনিময় সভায় সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই বিপ্লব ও জুলাই সনদ আমাদের জাতীয় জীবনের অন্যতম অর্জন। কিন্তু সরকারের নেতিবাচক ও উড়নচণ্ডী মানসিকতার কারণেই আমাদের এ মহান অর্জন এখন ব্যর্থ হতে চলেছে।

তিনি বলেন, মূলত, ফ্যাসিবাদী হয়ে ওঠার হীন মানসিকতা থেকেই সরকার জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু আত্মসচেতন জনতা তাদের সে স্বপ্নবিলাস কখনোই বাস্তবায়িত হতে দেবে না বরং সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে বাধ্য করবে। তিনি সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় বিষয়টি রাজপথেই ফয়সালা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

গতকাল শুক্রবার রাজধানীর বারিধারা মিলনায়তনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের ব্লাড বিভাগ আয়োজিত দায়িত্বশীলদের স্বেচ্ছাসেবী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, মানবসেবা হচ্ছে বান্দার হক্ব ও বড় ইবাদত; তাই আর্তমানবতার মুক্তি ও গণমানুষের কল্যাণে ব্লাড বিভাগের স্বেচ্ছাসেবীসহ সমাজের সহৃদয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মহানগরীর ব্লাড বিভাগের পরিচালক টি আই রিয়াজের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের অফিস সেক্রেটারি বিশিষ্ট ভার্সকুলার সার্জন ডা. এ কে এম জিয়াউল হক, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. শফিকুল ইসলাম জুয়েল। স্বাগত বক্তব্য দেন জুলাই যোদ্ধা মোহাম্মদ ইসমাইল হোসেন পাটোয়ারী ও আব্দুল মোতালেব। হাফেজ আশরাফুল ইসলামের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে সংগীত পরিবেশ করেন সসাকের সাবেক পরিচালক রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে ৯টি জোনের ৯ জন স্বেচ্ছাসেবকের মধ্যে বেস্ট ব্লাড হিরো অ্যাওয়ার্ড প্রধান করা হয়।

তেজগাঁওয়ে দুই সড়ক উদ্বোধন করলেন এমপি মিলন

ইতালিতে একই পরিবারের তিন প্রবাসী হত্যাকাণ্ডে জামায়াতের শোক

প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়, গরিব মারার বাজেট

গণভোটের রায় বিএনপি কেন মানছে না, যা বললেন গোলাম পরওয়ার

এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান

ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্থানীয় সরকার নির্বাচনসহ ৭ প্রস্তাব

মাদকবিরোধী গণসচেতনতা গড়ে তুলতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা সেলিম উদ্দিনের

নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ: ডা. শফিক

হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের