হোম > রাজনীতি > জামায়াত

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপি-জামায়াত জোটের উত্তেজনা

স্টাফ রিপোর্টার

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামসহ তার জোটের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় নিয়মানুযায়ী একজন সংসদ সদস্যের দুটির শপথ নেওয়ার কথা। একটি এমপি হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ হওয়ার কথা। সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথগ্রহণের প্রস্তুতি রেখেছিল।

তবে বিএনপি এরই মধ্যে জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে তারা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।

শপথগ্রহণের আগে কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।’ দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানাচ্ছেন বলে জানান সালাহউদ্দিন।

কিন্তু জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা বলেছেন, তারা দুটির শপথ নেবেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের মঙ্গলবার সকালে বলেছেন, দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা সেখানে যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হয়নি। আর দুটি আসনে ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

ইসলামী ব্যাংক দখল নিয়ে কড়া হুঁশিয়ারি জামায়াত নেতার

ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করলে পরিণতি ভোগ করতে হবে

রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র সফল হতে দেব না

বাজেট ও জননীতি নিয়ে জামায়াত এমপিদের বিশেষ কর্মশালা সম্পন্ন

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে

প্লাস্টিকের বোতল জমা দিয়ে মিলছে গাছের চারা