হোম > রাজনীতি > জামায়াত

মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপরে হামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর মহিলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এতে জামায়াতের অন্তত ১৬ জন সদস্য আহত হন।

এ সময়ে মসজিদের ভেতরে কয়েকজনকে আটকে রাখার অভিযোগও উঠেছে। পুলিশের মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মইনুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

জামায়াতের নেতাকর্মীরা জানান, ঘটনাস্থলে পুলিশ আসার পর বিএনপি নেতাকর্মীরা পুলিশের সামনেই মারমুখী আচরণ করতে থাকে। পরে সেনাবাহিনী সদস্যরা পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে।

রাত আটটায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে শত শত জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

মানুষ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সুশাসন দেখতে চায়: আমির হামজা

জামায়াত আমিরের নতুন উপদেষ্টা ব্যারিস্টার আরমান

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠির বিষয়ে জামায়াতের বিবৃতি

পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়ায় পদ গেল জামায়াত আমিরের উপদেষ্টার

জামায়াত আমিরের আজব সুপারিশ নিয়ে তোলপাড়

হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াতের

জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব

ঢাকায় জামায়াতের এমপি কর্নেল বাতেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

আল-আরাফাহ ব্যাংকের ইভিপি আবদুর রহিমের জানাজায় জামায়াত আমির

ঢাকা-১৫ আসনের পানির সমস্যা সমাধানে উদ্যোগ নিল জামায়াত