হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: আমার দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় জামায়াতে ইসলামীর রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সৌজন্য সাক্ষাতের তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, বৈঠকে জামায়াত আমির ও মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমিরের সঙ্গে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতের সময় সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনসোলার এরিক গিলম্যান, পাবলিক অফিসার মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।

জামায়াতের পক্ষে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন ও জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী

৬৭৩ হীরায় খচিত মিসরের রানির হার চুরি

বটতলায় জমজমাট ক্ষুদ্র ব্যবসা, চন্দ্রনাথের চূড়ায় পর্যটকদের উচ্ছ্বাস

সুদানে যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে একটি মহাসড়কের নিয়ন্ত্রণ

বিসিবির সিনিয়র স্কোরার সৈয়দুর রহমান ভূঁইয়ার মৃত্যু

আফগানিস্তানে অপুষ্টি পরিস্থিতি ভয়াবহ, ১০ লাখ শিশুর জীবনহানির ঝুঁকি

ইমরানের পাশে দাঁড়াতে পাকিস্তানি ক্রিকেটারদের আহ্বান মঈনের

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

দেশ কোনো একক দলের নয়, দেশ সবার: সেলিম উদ্দিন

মরক্কোয় বিচারব্যবস্থার সংস্কার দাবি, আইনজীবীদের ধর্মঘট অব্যাহত