হোম > রাজনীতি > জামায়াত

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

শেরপুরে বিএনপি সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।

বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াযেম হোসাইন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান, ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসাইন, জামায়াত নেতা কবির আহমেদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

সমাবেশে মাওলানা আব্দুল হালিম বলেন, ঝিনাইগতাতিতে জামায়াত নেতাকে হত্যােএবং সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিচার চাই, কিন্তু আমরা প্রতিশোধ নেব ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে। তিনি বলেন, বিভিন্ন জায়গায় ১১ দলীয় প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। ঢাকা-৪ আসনে মহিলা নেত্রীর ওপর হামলা হয়েছে। কিন্তু প্রচার থামেনি, এখন আরো জোর গতিতে মহিলারা প্রচারে নেমেছেন।

মাওলানা হালিম বলেন, বিএনপি প্রতিপক্ষ একটি দল, আমরা ১১টি দল। আমাদের শক্তি বেশি। আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, হত্যা-সন্ত্রাসের মাস্টারমাইন্ড, গডফাদার তারেক রহমান। তার নির্দেশেই এসব হত্যা-সন্ত্রাস হচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের থামানো যাবে না। আমরা সবাই ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তাদের বিরুদ্ধে রায় দিয়ে যথাযথ জবাব দেব।

সভাপতির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় প্রশাসনের ব্যর্থতা প্রমাণিত হয়েছে। অবিলম্বে দলীয় আনুগত্যে থাকা ডিসি-এসপিদের অপসারণ করতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জামায়াত এমপির, প্রস্তাবনা প্রদান

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম