হোম > রাজনীতি > জামায়াত

গণভোটের রায় বিএনপি কেন মানছে না, যা বললেন গোলাম পরওয়ার

আমার দেশ অনলাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিলেও ক্ষমতাসীন বিএনপি তা কার্যকর করতে টালবাহানা করছে। শনিবার ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিভাগীয় সমাবেশ তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি কেন গণভোটের রায় মানতে চাইছে না, তার প্রধান কারণগুলো হচ্ছে, ১১ দল ও ঐক্যমত কমিশন প্রস্তাব করেছিল যে, প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কিন্তু বিএনপি এই প্রস্তাবে ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছে। তারা চায় বিদ্যমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতেই বিচার বিভাগ, দুদক ও পিএসসির মতো সাংবিধানিক পদে নিয়োগের একক ক্ষমতা থাকুক, যাতে দলের ওপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখা যায়।

তিনি আরো বলেন, জুলাই সনদে প্রস্তাব ছিল যে, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। বিএনপি এটি মানতে নারাজ। তারা মনে করে, প্রধানমন্ত্রী যদি দলীয় প্রধান না থাকেন, তবে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের মতো দমন-পীড়ন চালানো সম্ভব হবে না।

গোলাম পরওয়ার আরো বলেন, উচ্চকক্ষের ১০০টি আসন ভোটের আনুপাতিক হারে বণ্টনের প্রস্তাব দিয়েছিল ১১ দল। এতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হতো। কিন্তু বিএনপি চায় এটি আসনের ভিত্তিতে ভাগ হোক, যাতে তারা সেখানেও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যা ইচ্ছা তাই করতে পারে এবং আন্তর্জাতিক চুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন সহজে পাস করে নিতে পারে।

তিনি আরো বলেন, বিএনপি বর্তমানে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির পরিবর্তে ‘সবার আগে বিএনপি’ নীতিতে দেশ চালাচ্ছে। তারা ক্ষমতায় আসার পর উন্নয়ন বরাদ্দে বিরোধী এমপিদের বঞ্চিত করছে এবং স্বাস্থ্য ও ব্যাংক খাতে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে।

প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়, গরিব মারার বাজেট

এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান

ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্থানীয় সরকার নির্বাচনসহ ৭ প্রস্তাব

মাদকবিরোধী গণসচেতনতা গড়ে তুলতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা সেলিম উদ্দিনের

নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ: ডা. শফিক

হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের

রায়পুরে মা ও তিন মেয়ে হত্যার ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের উদ্বেগ

রাজধানীতে ছাত্রশিবিরের ৫ কিলোমিটার দীর্ঘ ‘রান এগেনেইস্ট ড্রাগ’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস রাজধানীতে জামায়াতের যুব র‌্যালি