হোম > রাজনীতি > জামায়াত

চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানিতে জামায়াত আমিরের শোক

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

চীনের হুইতেং জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮ জন শ্রমিকের প্রাণহানি ও বহু মানুষের হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির।

বৃহস্পতিবার এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের হুইতেং জুতা কারখানায় ৯ জুলাই (বৃহস্পতিবার) ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু এবং বহু মানুষের হতাহত ও আটকে পড়ার ঘটনায় আমি গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, একটি কর্মমুখর কারখানায় আকস্মিক এ ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এতগুলো তাজা প্রাণ ঝরে পড়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহত কর্মজীবী মানুষেরা তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এ আকস্মিক মৃত্যুতে তাদের পরিবারগুলো আজ চরম অসহায়ত্বের সম্মুখীন। আমি এ ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের যথাযথ মর্যাদা কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে, যারা আগুনে দগ্ধ ও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, আমি তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করি।

আমরা আশা করি কারখানার ভেতরে এখনো যারা আটকে আছেন, তাদের চীন সরকার দ্রুত ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হবেন এবং তাদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে এই বিরাট ক্ষয়-ক্ষতি শীঘ্রই কাটিয়ে উঠতে চীনা সরকার ও সে দেশের জনগণ সক্ষম হবেন।

সন্দ্বীপে ব্যবসায়ী গুলিবিদ্ধ

জুলাই বিপ্লবে রামপুরায় ২৩ জন হত্যায় হাসিনা ও মেনন-কামরুল দায়ী

‘রোহিঙ্গা সংকট দেশে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করেছে’

মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে আইসিটি-এআইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে

সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

ভুক্তভোগীর কথা গুরুত্ব দিয়ে শুনতে পুলিশকে এটিএম আজহারুলের আহ্বান

শিশু মৃত্যুর ঘটনায় ২ মাস পর হত্যা মামলা, গ্রেপ্তার ৪

যেসব বিষয়ে নিশ্চয়তা পেলে ঢাকা-দিল্লি নতুন সম্পর্ক হতে পারে, জানালেন নাহিদ

মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু