হোম > রাজনীতি > জামায়াত

লংমার্চ সফল করতে ঢাকা-মুন্সিগঞ্জের নেতাদের নিয়ে জামায়াতের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্য ঘোষিত ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করতে প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার আমির, সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মো. দেলোয়ার হোসাইন ও সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন; মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা রুহুল কুদ্দুস ও সেক্রেটারি ফখরুদ্দীন রাজী।

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মো. হারুন অর রশীদ ও মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো. খিদির আ. সালাম; ইসলামী ছাত্রশিবিরের মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো. রিফাত হোসাইন, বায়তুলমাল ও প্রচার সেক্রেটারি আসজাদ আব্দুল্লাহ এবং ছাত্রশিবিরের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু ফাত্তাহ মো. তুর্জ ও ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসাইন রাকিব।

সভায় আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সামনে রেখে ঢাকা-মুন্সিগঞ্জ অংশে মাওয়া মহাসড়কে অভ্যর্থনা, প্রচার-প্রচারণা এবং কর্মসূচি বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে সমন্বয়, দায়িত্ব বণ্টন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে লংমার্চকেন্দ্রিক সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি গুরুত্বারোপ করা হয়।

ড. ইউনূসের ওপর হামলার দায় ফ্যাসিস্ট হাসিনারই: জামায়াত আমির

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি

দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় জামায়াতসহ বিভিন্ন দলের শোক

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান