হোম > রাজনীতি > জামায়াত

গণভোটের রায় না মানলে গণআন্দোলন গড়ে তোলা হবে

চট্টগ্রামে ১১ দলের সেমিনার

চট্টগ্রাম ব্যুরো

বিএনপি সরকার গণভোটের রায় না মানলে গণআন্দোলন গড়ে তোলা হবে। যে অজুহাতে সরকার গণভোটের রায় উপেক্ষা করছে, সেটি জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের নোট অব ডিসেন্টকে জনগণ ১২ ফেব্রুয়ারি ছুড়ে ফেলে দিয়েছে। দাবি না মানলে সরকারকে হাসিনার মতো হেলিকপ্টারে পালাতে হবে। টাঙ্কার, বাঙ্কার করে কোনো লাভ হবে না।

রোববার সন্ধ্যায় চট্টগ্রামে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক ১১ দলীয় ঐক্যের সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

এ সময় বক্তারা বলেন, নির্বাচনের আগে চার মাস ধরে সংস্কার কমিশনে সংস্কার ও জুলাই সনদ নিয়ে ৩৩ দলের মধ্যে আলোচনা হলেও সে সময় কিছু বলেনি বিএনপি। ক্ষমতায় বসেই তারা ভোল পাল্টে ফেলেছে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে। সরকার যদি এখনো সঠিক পথে ফিরে না আসে, তাহলে দেশের পরিস্থিতি ভালো থাকবে না। জটিলতা তৈরি করে বিএনপি দেশকে সংকটে ফেলেছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনূস, মোরশেদুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- এনসিপি নেতা সারোয়ার তুষার, সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান, সংসদ সদস্য জহিরুল ইসলাম, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী। আরো বক্তব্য দেন- বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সহসভাপতি আব্দুল মোতালেব, জাগপার চট্টগ্রাম মহানগর সভাপতি আবু জাফর মো. আনাস, নেজামে ইসলাম পার্টির মহানগর সভাপতি আজিজুল হক, খেলাফত মজলিশ চট্টগ্রাম উত্তর জেলার আমির মুফতি মাহমুদুল হাসান, খেলাফত মজলিশের মহানগর আমির এমদাদুল্লাহ সোহাই, ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম, শিশির মোহাম্মদ মনির, ব্যারিস্টার বেলায়েত হোসেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তিনি বলেন, সরকারি দলের পড়াশোনা অনেক কম। সরকারি দলকে আরো অনেক বেশি পড়াশোনা করতে হবে। সংস্কার ও সংবিধান সম্পর্কে তাদের তেমন কোনো পড়াশোনা নেই। গণভোটের প্রশ্ন সবাই বুঝলেও তারা বোঝে না। জনগণের রায় না মানলে সংবিধান আপনাদের বাঁচাতে পারবে না। জনগণের স্থান সংবিধানের ওপরে থাকে। সেটা উপেক্ষা করলে সরকারের তিনটি পিলার ভেঙে পড়বে এবং হাসিনার মতো পালিয়ে যেতে হবে।

এ সময় শিশির মনির বলেন, একটি রাষ্ট্রের তিনটি অংশ থাকে। এগুলো হলো- সরকার, সংসদ ও সুপ্রিম কোর্ট। তিনটির কোনোটি কোনোটির চেয়ে বড় বা ছোট নয়। এ তিনটির উপরের ছাদ হচ্ছে, সংবিধান আর সংবিধানের ওপর থাকে জনগণ। কারণ সংবিধানে জনগণকে সার্বভৌম ক্ষমতায় অধিকারী করা হয়েছে। কাজেই জনগণকে ক্ষিপ্ত করলে ছাদসহ পিলার ভেঙে পড়বে। কাজেই ৭০ শতাংশ ভোট পড়া গণভোটের রায় না মানলে গণবিস্ফোরণ ঘটবে।

এএস

দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে জামায়াতের উদ্বেগ

বিনা বিচারে হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়

কোনো অপশক্তি কোরআনের আলো নেভাতে পারবে না

দেশের সেবায় জান-মালের কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

মওদূদীবাদ বলে দুনিয়ায় কোনো মতবাদ নেই: অ্যাডভোকেট জুবায়ের

দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে ভারত

নিজামীর অসমাপ্ত কাজ বাস্তবায়নে জামায়াত আমিরের আহ্বান

বিএসএফের গুলিতে কলেজশিক্ষার্থীসহ দুই বাংলাদেশি নিহতের ঘটনায় শিবিরের প্রতিবাদ

ভারতে বিশেষ কোনো ধর্ম-গোত্রের ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

গাজীপুরে পাঁচ জনকে নির্মমভাবে হত্যায় জামায়াতের শোক