হোম > রাজনীতি > জামায়াত

মেটিকুলাস ডিজাইনে জামায়াতের বিজয় কেড়ে নেওয়া হয়েছে: বুলবুল

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, জামায়াতে ইসলামী ঢাকার সবকটি আসনে বিজয়ী হলেও মেটিকুলাস ডিজাইনে বিজয় কেড়ে নেওয়া হয়েছে।

শুক্রবার কোতোয়লী দক্ষিণ থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বুলবুল বলেন, হাজারো প্রতিকূলতা মোকাবিলা করে জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে ছিল বলেই জনগণ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসাতে ভোট দিয়েছিল কিন্তু সেই ভোট জালিয়াতি করে জামায়াতে ইসলামীকে মেইনস্ট্রিম হতে দেওয়া হয়নি। যার স্বীকারোক্তি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দিয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে বাহিরে থেকে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি।

তিনি বলেন, সমাজের মানুষের কাছে জামায়াতে ইসলামীর কর্মীদের মানবিক নেতৃত্বের ভান্ডার হিসেবে যেই পরিচিতি রয়েছে, সেই পরিচিতি ধরে রাখতে হবে।

উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক দায়িত্বশীলকে নিজের দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। চেষ্টা ব্যতীত আল্লাহর সাহায্য আশা করা যায় না। আল্লাহর সাহায্য ব্যতীত ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করা সম্ভব নয়।

দায়িত্ব আমাদের কাছে আমানত উল্লেখ করে তিনি বলেন, এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে আমানতের খেয়ানত হবে। তাই দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

মানুষ যাতে একজন কর্মীর মাঝে জামায়াতে ইসলামীকে খুঁজে পায় সেভাবেই কাজ করতে তিনি উপস্থিত দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতের ধারা অব্যাহত রেখে আগামীতেও মানুষের জন্য মানবিক ভূমিকা রাখতে হবে।

কোতোয়ালী দক্ষিণ থানা আমির মো. মতিউর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. ইকবাল হোসেনের পরিচালনায় মহানগরী কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

আরও বক্তব্য দেন- দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান প্রমুখ।

দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় জামায়াতসহ বিভিন্ন দলের শোক

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

বিভাজনমূলক বক্তব্য পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করতে পারে: মাওলানা হালিম

জনদাবি পূরণেই ১১ দলীয় ঐক্যের লংমার্চ চলছে: এটিএম আজহার

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শত বছরের ঐতিহ্যগত

আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন: গোলাম পরওয়ার

পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন