হোম > রাজনীতি > জামায়াত

‎‘মব’ সৃষ্টি করে রাশেদ প্রধানের গর্জনকে দমিয়ে রাখা যাবে না

বিএনপিকে জাগপার হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

‘মব’ সৃষ্টি করে রাশেদ প্রধানের গর্জনকে দমিয়ে রাখা যাবে না বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেছেন, শেখ হাসিনার পতন থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে। পতিত খুনি হাসিনা স্বৈরাচার জনগণের বাকস্বাধীনতাকে টিপে ধরে ছিল। কিন্তু বেশিদিন টিকে থাকতে পারে নেই। আপনাদের সময় এসেছে বিদায় নেবার।

শুক্রবার বেলা ১২টায় যুব জাগপা আয়োজিত জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাসভবনে 'মব' সৃষ্টির প্রতিবাদে ও যুব জাগপা নেতা জনি নন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরো বলেন, বিএনপি এতো তাড়াতাড়ি জাগপার অবদান ভুলে গেলেন কিভাবে। এই রাশেদ প্রধান বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে জনাব তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশ আসার সুযোগ করে দিয়েছে। আপনি আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তার প্রতিদান আপনি রাশেদ প্রধানকে 'মব' সৃষ্টির মাধ্যমে দিয়েছেন।

‎সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বাবলু বলেন, আজ বিএনপিকে ভালবাসা জানাতে এসেছিলাম কিন্তু তাদের 'মব' সৃষ্টির রাজনীতির কারণে ঝুঁড়ি ভরে ঘৃণা জানাতে হচ্ছে।

‎তিনি অবিলম্বে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাসভবনে হামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান এবং যুব জাগপা ক্রীড়া সম্পাদক জনি নন্দীর মুক্তি দাবি করেন।

‎যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, জাগপা ছাত্র কাফেলার সভাপতি আবদুর রহমান ফারুকী, যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর জাগপা সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, ঢাকা জেলা যুব জাগপা সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক সৌরভ দাস, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা নেতা আল আমিন, মোঃ ডালিম, ইমরান হোসেন রাহুল,ব আতাউর রহমান, পাবেল সরকার, বিপুল সরকার, আসাদুজ্জামান নুর প্রমুখ।

এএস

চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানাল জামায়াত

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে