হোম > রাজনীতি > জামায়াত

আল্লামা সাঈদীকে নিয়ে গান লেখার সময় খাতা চোখের পানিতে ভিজে গিয়েছিল

সালাহউদ্দিন আম্মারের স্মৃতিচারণ

আমার দেশ অনলাইন

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী; ইনসেটে সালাহউদ্দিন আম্মার

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তখনকার পরিস্থিতি এবং নিজের মানসিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্মৃতিচারণমূলক পোস্ট শেয়ার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। সে সময় ক্যাম্পাসে প্রথম বর্ষের এই শিক্ষার্থী একটি গান লিখেছিলেন, যা নিয়ে পরবর্তীতে তাকে বিভিন্ন মহলের চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছিল।

আম্মার লেখেন, ‘আল্লামা সাঈদী মারা যাওয়ার পর গোটা দেশের মতো রাজশাহীতে থমথমে অবস্থা। ক্যাম্পাসে আমি তখন মাত্র প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর মৃত্যুর খবর শুনে আম্মু-আব্বুকে আগে কল দিলাম, তাঁরা স্তব্ধ হয়ে রইলেন। নিজেকে কোনোভাবেই স্বাভাবিক করতে পারছিলাম না।’

‘আমার এখনো মনে আছে—এই গানটা যতক্ষণে লিখেছিলাম, ততক্ষণে লেখার খাতাটা চোখের পানিতে ভিজে গিয়েছিল। তারপর সুর দিলাম ‘

রাকসুর জিএস লেখেন, ‘এত ভালো গাইতে পারি না কিন্তু এই গানটা গেয়ে ওই রাতে ছাড়ার পর ছাত্রলীগ ক্ষিপ্ত হয় এবং আমার বিভিন্ন সিনিয়র ভাইয়েরা আমাকে ফোন দিয়ে ডিলিট করতে বলেন। কারণ, ছাত্রলীগ তাদের থেকে আমার নম্বর নিয়েছে। এরপর মিনিমাম ৫০টা কল আসে,আমি ডিলিট করিনি।’

পরিশেষে, আল্লামা সাঈদীর রুহের মাগফিরাত কামনা করে এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য আল্লাহর দরবারে দোয়া জানিয়ে স্ট্যাটাস শেষ করেন সালাহউদ্দিন আম্মার।

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জামায়াত এমপির, প্রস্তাবনা প্রদান

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম

আজ থেকে বিএনপিকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে: মিয়া গোলাম পরওয়ার