হোম > রাজনীতি > জামায়াত

৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ, সফল করতে ‘সর্বাত্মক’ প্রস্তুতি

আমার দেশ অনলাইন

জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লংমার্চের অন্যতম প্রধান দাবি হলো ‘জুলাই গণহত্যার বিচার’।

কর্মসূচি সফল করতে প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা থেকে শুরু হতে যাওয়া এই লংমার্চের প্রথম পথসভার স্থান শরীয়তপুরের নাওডোবা এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। পরিদর্শন শেষে তারা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন।

এছাড়া প্রস্তুতিমূলক এই কর্মসূচিতে অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল টিমের সদস্য ও ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীন, শরীয়তপুর জেলা আমির মাওলানা আব্দুর রব হাশেমী, মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিকসহ আঞ্চলিক ও স্থানীয় জামায়াত নেতারা।

পরিদর্শন শেষে নেতারা জানান, আগামী ৩১ অক্টোবরের লংমার্চ এবং শরীয়তপুরের নাওডোবায় অনুষ্ঠিতব্য প্রথম পথসভাকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং এতে সাধারণ জনগণের ব্যাপক সমাগম ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

সরকার জনগণের প্রত্যাশা নিয়ে তামাশা করছে: মাওলানা আব্দুল হালিম

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা