হোম > রাজনীতি > জামায়াত

জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় টিকতে পারেনি

হামিদুর রহমান আযাদ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আগামী ৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া চারটি প্রধান রুটের লং-মার্চ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার মাধ্যমে সরকারকে জনগণের ন্যায্য দাবি আদায়ে বাধ্য করা হবে।

শনিবার ফরিদপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার উপজেলা ও থানা আমীর-সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আযাদ বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নানা ধরনের জনদুর্ভোগে মানুষ দিশেহারা।

জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী জাতীয় সংসদের পাশাপাশি রাজপথেও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় আগামী ৫ সেপ্টেম্বর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের আন্দোলন শুরু হবে। সরকার জনগণের দাবি ও জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে রাজপথে তীব্র আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

লং-মার্চ কর্মসূচির বিস্তারিত তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, প্রথম দফায় ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লং-মার্চ শুরু হবে।

চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাপনী জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হবে। এছাড়া আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে লং-মার্চ অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ধাপে ধাপে দেশের অন্যান্য প্রধান বিভাগীয় শহর অভিমুখেও লং-মার্চ করা হবে।

তিনি জানান, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর—এই পাঁচ জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ লং-মার্চ কর্মসূচিতে ব্যাপকভাবে অংশ নেবেন।

কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখার কথা জানিয়ে ড. হামিদ আযাদ বলেন, সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো দুর্ভোগ না হয়, সেজন্য গাড়ির বহর মহাসড়কের একপাশে রাখা হবে। ঢাকা-চট্টগ্রাম লং মার্চে শাপলা চত্বরে জনসভা, শাপলা চত্বর থেকে লালদিঘী পর্যন্ত মানবপ্রাচীর এবং চিটাগাং রোড, কুমিল্লা, ফেনী ও মীরেরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। পরে চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাপনী জনসভা হবে।

তৃণমূল নেতাদের উদ্দেশে তিনি বলেন, তৃণমূলই একটি আদর্শ সংগঠনের মূল ভিত্তি। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে তৃণমূলকে আরও শক্তিশালী করতে হবে। ষড়যন্ত্র বা চক্রান্ত করে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ।

সম্মেলনে ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার আমীর ও সেক্রেটারি এবং বিভিন্ন থানা ও উপজেলার আমীর-সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএমআর

জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না

পিরোজপুরে ঘটনা তদন্তে জামায়াতের কমিটি, প্রতিবেদন দিতে হবে তিন দিনে

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

‘সেদিন যে ছেলেটি লাশের ওপর নৃত্য করেছিল, সে-ই বাপ্পাদিত্য বসু’

‘২৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার ফোন করেও কেন পাওয়া যায়নি, সেই জবাব দিতে হবে’

সাংবাদিক রিপনকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে জামায়াতের নিন্দা

‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’

লগি-বৈঠার তাণ্ডব পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা ছিল: বিরোধীদলীয় নেতা

‘লাশের ওপর নৃত্য করে সভ্য দুনিয়ায় অসভ্যতা দেখিয়েছে আওয়ামী লীগ’

আমার দেশ-এর প্রেসের সামনে ককটেল নিক্ষেপে জামায়াতের উদ্বেগ ও নিন্দা