হোম > রাজনীতি > জামায়াত

সিলেটে ৮ নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে আট নির্মাণশ্রমিক নিহত এবং বহু শ্রমিক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। রোববার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রোববার সকাল ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে আট নির্মাণশ্রমিক নিহত এবং বহু শ্রমিক আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক।

জীবিকার তাগিদে কর্মস্থলে যাওয়ার পথে এভাবে একসঙ্গে এত শ্রমিকের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে।

আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং চালকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার এবং নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এলআর

গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের

জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথেই ফয়সালা হবে

জাপান সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

জামায়াত নেতা দেলোয়ার হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

শ্রমিকদের জন্য ইনসাফপূর্ণ সমাজ গঠন করতে চাই: অ্যাডভোকেট জুবায়ের

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে শ্রমিক কল্যাণের সমাবেশ

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার গুঞ্জন, যা জানাল শিবির