হোম > রাজনীতি > জামায়াত

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের বাবা ও বড় ভাইয়ের সঙ্গে শহীদের স্মৃতিবিজড়িত বাড়িতে প্রবেশ করেন।

শনিবার সকাল ৮টায় রংপুরের পীরগঞ্জে অবস্থিত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে জামায়াত আমির এসব কথা বলেন।

মোনাজাতে মহান আল্লাহর কাছে শহীদ আবু সাঈদের জন্য ক্ষমা প্রার্থনা করে জামায়াত আমির বলেন, ‘হে আল্লাহ, শহীদ আবু সাঈদ রহিমাহুল্লাহ আধিপত্যবাদবিরোধী আন্দোলনের জন্য জীবন দিয়েছে। তুমি আমাদের দেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করো। আমাদেরও শহীদদের পথে কবুল কর। আমরাও যেন শহীদ আবু সাঈদের পথ ধরে এই দেশকে আধিপত্যবাদের মোকাবিলা করতে পারি, সেই তৌফিক দান করো।

জামায়াত আমিরের সঙ্গে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে আরও ছিলেন দলটির সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।

আবু সাঈদের কবর জিয়ারত শেষে সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায়, দুপুর ১২টায় বগুড়া শহরে, দুপুর আড়াইটায় বুড়া জেলার শেরপুর উপজেলায়, বেলা সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরে, বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা শহরে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত আমির।

চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানাল জামায়াত

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে