হোম > রাজনীতি > জামায়াত

অসুস্থ কবি আল মুজাহিদীকে দেখতে গেলেন মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও বীর মুক্তিযোদ্ধা কবি আল মুজাহিদী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বেশ কয়েকদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার তাকে দেখতে হাসপাতালে যান।

রোববার সন্ধ্যায় তিনি সেখানে উপস্থিত হয়ে কবি আল মুজাহিদীর শয্যা পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাহিত্য-সংস্কৃতি বিভাগের প্রধান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ এবং দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলামসহ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার দরবারে তার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও আশু আরোগ্য কামনা করে দোয়া করেন। তিনি বলেন, দেশের সাহিত্য অঙ্গনে কবি আল মুজাহিদীর অবদান অনস্বীকার্য। এসময় তিনি এই দেশপ্রেমিক কবিকে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকাররের প্রতি আহবান জানান।

এছাড়া তিনি কবির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং এ কঠিন সময়ে ধৈর্য ধারণ করে আল্লাহ তায়ালার রহমতের ওপর ভরসা রাখার পরামর্শ দেন।

সাক্ষাৎ শেষে তিনি আবারও কবি আল মুজাহিদীর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

বিভাজনমূলক বক্তব্য পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করতে পারে: মাওলানা হালিম

জনদাবি পূরণেই ১১ দলীয় ঐক্যের লংমার্চ চলছে: এটিএম আজহার

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শত বছরের ঐতিহ্যগত

আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন: গোলাম পরওয়ার

পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাস্ত করা হবে না: এটিএম মাছুম

ডিএনসিসি প্রশাসকের ভিত্তিহীন বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদেশি ঋণে গভীর উদ্বেগ নেজামে ইসলাম পার্টির

মাগুরা মার্কা কোনো নির্বাচন ঠাকুরগাঁওয়ে দেখতে চাই না: অ্যাডভোকেট জুবায়ের