হোম > রাজনীতি > জামায়াত

চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জামায়াত এমপির, প্রস্তাবনা প্রদান

স্টাফ রিপোর্টার

নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের দাবি পূরণে উদ্যোগ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এ লক্ষ্যে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাবনা জমা দিয়েছেন।

সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ প্রস্তাবনা পেশ করেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

সাক্ষাৎকালে তিনি পৃথক উপজেলা গঠনের প্রয়োজনীয়তা, যৌক্তিকতা ও সার্বিক গুরুত্ব প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ও দিয়াড় অঞ্চলের ৭টি ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, বর্তমান যোগাযোগব্যবস্থা এবং প্রশাসনিক সেবা প্রাপ্তির বাস্তব চিত্র তুলে ধরে এলাকাটিতে দ্রুত নতুন উপজেলা প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘পৃথক উপজেলা গঠিত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ভোগান্তি অনেকাংশে লাঘব হবে। প্রশাসনিক সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছানোর পাশাপাশি শিক্ষা, আধুনিক চিকিৎসা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন সহজলভ্য হবে। এছাড়া কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’

চর ও দিয়াড় অঞ্চলের মানুষের ভোগান্তি লাঘবে প্রস্তাবনাটি দ্রুত বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্র জানায়, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন এমপি নূরুল ইসলাম বুলবুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক জনসভায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নির্বাচিত হলে চর ও দিয়াড় অঞ্চলের ৭টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের কার্যকর উদ্যোগ নেবেন। সেই কথা রাখতেই তিনি সরকারের উচ্চপর্যায়ে এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করলেন।

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম

আজ থেকে বিএনপিকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে: মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়: বিরোধীদলীয় নেতা