হোম > রাজনীতি > জামায়াত

কবি আল মুজাহিদীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

স্টাফ রিপোর্টার

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন। ‘মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন কবি আল মুজাহিদী’ শিরোনামের পোস্টে জামায়াত আমির বলেন- বিশ শতকের ষাটের দশকের অন্যতম প্রধান কবি আল মুজাহিদী (জন্ম: ১ জানুয়ারি ১৯৪৩) কিছুক্ষণ আগে দুনিয়ার সফর শেষ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বলেন, কবি আল মুজাহিদী তিন দশকেরও অধিক সময় ধরে দৈনিক ইত্তেফাক-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। শিশু সাহিত্যে তাঁর অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য।

জামায়াত আমির বলেন, বিশ্বাস ও মূল্যবোধের কবি হিসেবে তার সাহিত্যকর্ম এবং সৃজনশীল অবদান বাংলা সাহিত্যাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞতার সঙ্গে তাঁর অবদান স্মরণ করবে।

মরহুমের জন্য দোয়া করে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর জীবনের সকল নেক আমল ও খেদমত কবুল করুন। তার সকল ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা করে সেগুলোকে নেকিতে পরিণত করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

আল্লাহ তাআলা তার কবরের জীবনকে শান্তিময় ও জান্নাতি জীবনে পরিণত করুন, তার কবরকে প্রশস্ত করে জান্নাতের নূরে পরিপূর্ণ করে দিন।

মহান রব তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, ভক্ত ও গুণগ্রাহীদের এ শোক সইবার তাওফিক দান করুন এবং সবাইকে উত্তম সবর অবলম্বন করার শক্তি দিন। আমিন।

এএস

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়: বিরোধীদলীয় নেতা

কোরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হাফেজদের সম্মাননা দিল জামায়াত

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধীদলীয় নেতা

১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন

জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

আইনশৃঙ্খলার অবনতির কারণেই বাড়ছে হত্যাকাণ্ড

দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল