হোম > রাজনীতি > জামায়াত

ভোগের নয়, ত্যাগের রাজনীতিই এদেশের ভাগ্য বদলাবে: এটিএম আজহার

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, এদেশে মানুষের কল্যাণে রাজনীতি খুব কমই হয়। ব্যক্তি ও দলীয় স্বার্থের রাজনীতিই দেশের উন্নয়নের অন্তরায়। তবে জামায়াতে ইসলামী এ ধারার ব্যতিক্রম। দলটি মানুষের কল্যাণের রাজনীতি করে এবং পবিত্র কুরআন-হাদিসের আলোকে শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ গঠনে কাজ করছে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর রাজনীতিতে পরিবর্তনের যে হাওয়া সৃষ্টি হয়েছিল, কিছু স্বার্থান্ধ রাজনৈতিক দল ও ব্যক্তির কারণে সেই পথ বাধাগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক নেতৃবৃন্দকে মানসিকতার পরিবর্তন আনতে হবে। ভোগের নয়, ত্যাগের রাজনীতিই এ দেশের ভাগ্য বদলাবে।

তিনি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, অন্যথায় দিন শেষে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন।

শনিবার (১৬ মে) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর রিকাবীবাজারস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম।

প্রধান আলোচক এডভোকেট জুবায়ের বলেন, ক্ষমতাসীন সরকার মানুষের বহুল প্রত্যাশিত সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা গুম, খুন ও দুর্নীতির মতো স্পর্শকাতর বিষয় নির্মূলে অনাগ্রহ দেখাচ্ছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে সুবিধাভোগী সরকার এখন জুলাইকে অস্বীকার করতে চায়। তারা সর্বত্র জুলাই বিপ্লবের চেতনাবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষমতাসীন সরকার পুরোনো ফ্যাসিস্টদের পথেই হাঁটছে, যা সচেতন দেশবাসীকে উদ্বিগ্ন করছে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন প্রমুখ।

এএস

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি

দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় জামায়াতসহ বিভিন্ন দলের শোক

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের