হোম > রাজনীতি > জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারের প্রতি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে। সরকার গণভোটের গণরায় অস্বীকার করাসহ যেসব জনস্বার্থবিরোধী পদক্ষেপ নিয়েছে, জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তার সমুচিত জবাব দেবে।

তিনি বলেন, মজলুম জননেতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত একটানা জগন্নাথপুর, বেগুনবাড়ী, নারগুন, মোহাম্মদপুর, জামালপুর, রায়পুর, চিলারং, রহিমানপুর, আকচা ও সালন্দর ইউনিয়নে নির্বাচনি কর্মী ও দায়িত্বশীলদের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, ভোটকেন্দ্রে অনিয়ম ও ভোট চুরি ঠেকাতে জামায়াতের কর্মীরা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর ভূমিকা রাখবে। কোনো প্রকারের কারচুপি, ইঞ্জিনিয়ারিং ও ভোটডাকাতি ঠাকুরগাঁও-১ আসনের জনগণ বরদাশত করবে না।

তিনি আরও বলেন, বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে বাস্তবে ‘সবার আগে বিএনপি’-তে পরিণত হয়েছে। সব খাতে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। পরাজিত দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতেও দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের ভোটারদের জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ মজলুম জননেতা ও সাবেক ছাত্রনেতা দেলাওয়ার হোসেনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান মাওলানা আবদুল হালিম।

বৃহস্পতিবার মাওলানা আবদুল হালিম মোট ১০টি ইউনিয়ন সফর করে বিভিন্ন দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন। এসব সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফক্বীহ মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী ও বালিয়াডাঙ্গী উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে

৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ, সফল করতে ‘সর্বাত্মক’ প্রস্তুতি

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

সরকার জনগণের প্রত্যাশা নিয়ে তামাশা করছে: মাওলানা আব্দুল হালিম

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির

বিরোধীদলকে প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে সরকার