হোম > রাজনীতি > জামায়াত

সচিবালয়ে বিএনপির বৈঠকের সমালোচনায় জামায়াত

আমার দেশ অনলাইন

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ায় সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়ে এ নিয়ে কথা বলেন ঐক্যের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘একটা বিষয়ে আমরা প্রতিবাদও করতে চাই। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা। এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতে রেকর্ড আমাদের জানা নেই। তো এই কাজটি ওনারা করছেন। তাহলে ওনারা গণতন্ত্রকে কীভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, না হলে আমি স্বৈরতন্ত্র।’

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক জানান, অলি আহমদের মনোনয়নপত্রে জামায়াত আমির শফিকুর রহমান প্রস্তাবক ও এনসিপির আব্দুল্লাহ আল-আমিন সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন।

অলি আহমদকে যোগ্য প্রার্থী উল্লেখ করে তিনি দাবি করেন, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে জয়ী হতেন জামায়াত জোটের প্রার্থী।

রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়: বিরোধীদলীয় নেতা

কোরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হাফেজদের সম্মাননা দিল জামায়াত

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধীদলীয় নেতা

১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন

জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

আইনশৃঙ্খলার অবনতির কারণেই বাড়ছে হত্যাকাণ্ড

দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ