হোম > রাজনীতি > জামায়াত

ইসিকে কোনো চাপে নতি স্বীকার না করার আহ্বান জামায়াতের

স্টাফ রিপোর্টার

কোনো চাপে নতি স্বীকার না করে নিয়মের মধ্যে থেকে মনোনয়ন ফয়সালার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত প্রতিনিধিদলের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, ‘কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে চাপ সৃষ্টি করা হয়েছে, যাতে বাতিল নমিনেশন বৈধ করে দেয়া হয়। সুষ্ঠু নির্বাচন চাইলেও উপদেষ্টাদের মাঝে কেউ কেউ প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

বৈঠকে নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপিত হবে জামায়াতকে প্রধান উপদেষ্টার আশ্বাস দিয়েছেন বলে জানান এই নেতা।

মো. তাহের বলেন, ‘জোট গঠনে ইসলামী আন্দোলনের বড় ভূমিকা ছিল৷ ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের সম্মানে তার আসনে কোনো প্রার্থী দেবে না জামায়াত ‘

তিনি বলেন, ‘একটি দলকে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে ভোটের আগে অসমতল মাঠ তৈরি করছে সরকার।’

এর আগে, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধি দলে ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

বিভাজনমূলক বক্তব্য পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করতে পারে: মাওলানা হালিম

জনদাবি পূরণেই ১১ দলীয় ঐক্যের লংমার্চ চলছে: এটিএম আজহার

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শত বছরের ঐতিহ্যগত

আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন: গোলাম পরওয়ার

পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাস্ত করা হবে না: এটিএম মাছুম

ডিএনসিসি প্রশাসকের ভিত্তিহীন বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদেশি ঋণে গভীর উদ্বেগ নেজামে ইসলাম পার্টির

মাগুরা মার্কা কোনো নির্বাচন ঠাকুরগাঁওয়ে দেখতে চাই না: অ্যাডভোকেট জুবায়ের

তুর্কি স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক