হোম > রাজনীতি > জামায়াত

শহীদ সেনাদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

সেনাহত্যায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি

স্টাফ রিপোর্টার

পিলাখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে বনানী সামরিক কবরস্থানে গিয়ে তিনি শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং দলের বনানী ও গুলশান থানার নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

জাাময়াত আমির এ সময় শহীদ সেনা সদস্যদের পরিবারের উদ্দেশ বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় পরিকল্পিতভাবে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে- তারা সকলেই ছিলেন দেশপ্রেমিক ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। আমরা নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা আপনাদের সবর করার তাওফিক দান করুন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, দেশবাসী ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তারিখে সেনা হত্যার নির্মম ঘটনার প্রকৃত কারণ জানতে চায়। একই সঙ্গে আমি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ‘বিডিআর তদন্ত কমিশন’ এর রিপোর্ট অনুযায়ী দোষী ব্যক্তিদের নাম জাতির সামনে প্রকাশ করার দাবি জানাচ্ছি এবং তাদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে তিনি সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!