হোম > রাজনীতি > জামায়াত

গুরুত্বপূর্ণ দিবসে কর্মসূচি পালন করবে জামায়াতের যুব বিভাগ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর মগবাজরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৈঠকে যুব ও ক্রীড়া বিভোগের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা, ২০২৫ সালের বার্ষিক রিপোর্ট ও ২০২৬ সালের বার্ষিক পরিকল্পনা প্রণয়নসহ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অঞ্চলভিত্তিক তত্ত্বাবধান ও সফর পরিকল্পনা প্রণয়ন, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন, মাদকবিরোধী দিবস পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সদস্য মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, ডা. ফখরুদ্দিন মানিক, মুহাম্মদ ইয়াছিন আরাফাত ও ড. মোবারক হোসাইন।

এতে আমন্ত্রিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তরের যুব বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন ও সেক্রেটারি হাসানুল বান্না চপল এবং ঢাকা মহানগরী দক্ষিণের যুব বিভাগের দায়িত্বশীল শাহিন আহমদ খান ও মঞ্জুরুল ইসলাম।

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছ কর্তনে কঠোর আইন করতে হবে

খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত

একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে