হোম > রাজনীতি > জামায়াত

কওমি-বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

স্টাফ রিপোর্টার

কওমি-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। দলটির মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কওমি মাদ্রাসার শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের ফুল দিয়ে স্বাগত ও বরণ করে নেন জামায়াতের নেতারা। পরে নতুন যোগদানকারীদের কয়েকজন সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির নেতাকর্মীদের উদ্দেশে দৃঢ় বার্তা দেন। তিনি বলেন, ‘কোনো বাতিলের সঙ্গে আপস করব না, কারও কাছে মাথানত করব না। চলার পথে বাধা আসবে, জীবন দেওয়ার সময় আসবে। ইনশাআল্লাহ, এ দেশে কোরআনের আইন কায়েম হবে।’

তিনি আরও বলেন, ‘আজকে যেমন এক ছাদের নিচে আছি, পরকালে আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে এক ছাদের নিচে রাখেন।’

যুব সমাজের ভূমিকার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, যুগে যুগে যুব সমাজের ওপর ভর করেই আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। আল্লাহ যতদিন হায়াত দেবেন, ততদিন উদ্যমের সঙ্গে কাজ করে যেতে হবে।

এ সময় ধর্মের ভিত্তিতে সমাজকে কোনোভাবেই বিভাজনের দিকে ঠেলে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারা জামায়াতে ইসলামীকে আরও সুসংহত ও শক্তিশালী করার পাশাপাশি দেশ ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

জামায়াত সেক্রেটারিকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না

পিরোজপুরে ঘটনা তদন্তে জামায়াতের কমিটি, প্রতিবেদন দিতে হবে তিন দিনে

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

‘সেদিন যে ছেলেটি লাশের ওপর নৃত্য করেছিল, সে-ই বাপ্পাদিত্য বসু’

‘২৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার ফোন করেও কেন পাওয়া যায়নি, সেই জবাব দিতে হবে’

সাংবাদিক রিপনকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে জামায়াতের নিন্দা

‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’

লগি-বৈঠার তাণ্ডব পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা ছিল: বিরোধীদলীয় নেতা

‘লাশের ওপর নৃত্য করে সভ্য দুনিয়ায় অসভ্যতা দেখিয়েছে আওয়ামী লীগ’

আমার দেশ-এর প্রেসের সামনে ককটেল নিক্ষেপে জামায়াতের উদ্বেগ ও নিন্দা