হোম > রাজনীতি > এনসিপি

পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ

আমার দেশ অনলাইন

পবিত্র ওমরাহ পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২০ আগস্ট রাতে তিনি পবিত্র নগরী মক্কায় পৌঁছে ওমরাহ সম্পন্ন করেন। এ সময় তিনি দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করেন।

শনিবার এনসিপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে ওমরাহ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক ঢাকা ছাড়েন তিনি। তার সঙ্গে এই সফরে এনসিপির অন্যান্য নেতারাও রয়েছেন। এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির সদস্য আয়মান রাহাড, এনসিপির কেন্দ্রীয় সদস্য এবং মিডিয়া উপ-কমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন সফরসঙ্গী রয়েছেন।

ওমরাহ পালন শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এনসিপি নেতারা। এনসিপি মুখপাত্র এ সময় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বর্তমানে তিনি পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন, এরপর তিনি মদীনা মুনাওয়ারায় যাবেন। আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

তীব্র ভ্যাপসা গরম আর কতদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

‘চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল’

গলায় কলস ও চোখ বাধা নারীর লাশ ভাসছে

নবীনগরে ওরাল কলেরা টিকা ক্যাম্পেইন কার্যক্রম শুরু

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন

ফেক আইডিতে পুলিশ কমিশনারকে হানি ট্র্যাপ, সংবাদ সম্মেলন করবেন সানজিদা

চোর ধরতে গিয়ে অস্ত্রের কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

দীপু মনির প্যারোল নিয়ে নেগেটিভ ফ্রেমিং হচ্ছে, আমার আব্বার ক্ষেত্রে কী হয়েছিল জানেন?

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর