হোম > রাজনীতি > এনসিপি

চাঁদাবাজির বিরুদ্ধে এনসিপিসহ বিভিন্ন পেশাজীবীদের কঠোর হুঁশিয়ারি

ফার্মগেটে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার

ফার্মগেট এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে এবং সাম্প্রতিক বর্বর হামলার ঘটনায় আহতদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার এ কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় নিরীহ জনগণ ও রাজনৈতিক কর্মীদের ওপর যে নির্মম হামলা চালানো হয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অনুষ্ঠানে উপস্থিত আহত ব্যক্তিরা তাদের ওপর সংঘটিত নির্যাতন ও হামলার বিস্তারিত বর্ণনা দেন। তারা জানান, চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে গুরুতরভাবে আহত করা হয়। তাদের বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

এ কর্মসূচিতে ১১ দলীয় জোটের সকল শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি করছি।

জাতীয় নাগরিক পার্টি-এর পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খান, তেজগাঁও থানা এনসিপি নেতৃবৃন্দ, শিল্পাঞ্চল থানার প্রধান সমন্বয়কারী মো. হারুন এবং শেরেবাংলা নগর থানার প্রধান সমন্বয়কারী হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

তারা বলেন, জনগণের অধিকার রক্ষায় এনসিপি আপসহীন এবং ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে। বক্তারা আহতদের সুচিকিৎসা, হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেন।

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ‘বোর্ড অব পিস’ ব্যর্থ

মধ্যনগরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

রাবির মারামারির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

কুয়াকাটায় এক ট্রলিং বোটে ৮০ মণ ইলিশ

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ফিলিস্তিনে কার্যক্রম চালিয়ে যাবে ইউএনআরডব্লিউএর

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে আগুন

ফিলিস্তিনি শরণার্থী ইস্যু ‘মুছে ফেলতে’ চায় ইসরাইল