হোম > রাজনীতি > এনসিপি

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর

স্টাফ রিপোর্টার

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

এসময়, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এনসিপির এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেলো, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।

তিনি বলেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে তার জন‍্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে।

তিনি আরো বলেন, আগামীকাল নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সকলের সামনের দিনগুলোতে শুভ হোক।

নাহিদ ইসলাম বলেন, আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একই সঙ্গে দুটো শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে আমরা তা বাস্তবায়ন করবো।

তিনি বলেন, জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন‍্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।

এনসিপির প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন- মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।

জুলাই সনদ বাস্তবায়নে আমরা ছিলাম সবচেয়ে তৎপর

নির্বাচনে কারা কত আসন পাবে, আগেই ঠিক করা ছিল

রাজনৈতিক ষড়যন্ত্রে সাংবাদিক আসাদুল্লাহ গ্রেপ্তার, হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার

সন্ধ্যায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

নাহিদ-তারেক রহমানের সাক্ষাৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ

৩২ আসনের ফল নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা ১১ দলের

ভোট কারচুপি ও জালিয়াতির পথেও পরাজিত, এবার ষড়যন্ত্রে মরিয়া!

জামায়াত-এনসিপি সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

ভোট পুনর্গণনা চেয়ে আব্বাসের শপথ বিরত রাখার আবেদন পাটওয়ারীর

এবার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ