হোম > রাজনীতি > এনসিপি

এনসিপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় এলডিপির নিন্দা

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

সোমবার এলডিপির পক্ষ থেকে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রোববার ছয় জেলায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা হয়েছে। এছাড়া ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনি এলাকায় এবং সোমবার সকালে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীবের ওপর হামলা হয়েছে। এভাবে প্রতিনিয়ত হামলার ঘটনা ঘটছে।

বিবৃতিতে আরো বলা হয়, এভাবে প্রার্থীদের ওপর হামলা মেনে নেওয়া যায় না। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি