হোম > রাজনীতি > এনসিপি

এনসিপি নেতা-নেত্রীরা কে কোথায় ঈদ করছেন

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার মানুষজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।

এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকায় ঈদ করবেন। তারা দুজনেই জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়ার বুড়িরচরে নিজ গ্রামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। দিনভর এলাকার মানুষজনের সঙ্গে দেখাসাক্ষাৎ করবেন তিনি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব রাজধানীর উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন রাজধানীর মোহাম্মদপুরে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা ফার্মগেট এলাকায় নেতাকর্মী, শুভাকাঙ্খী ও পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটাবেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

এনসিপির দুই নারী সংসদ সদস্য নিজ নিজ এলাকায় ঈদ করবেন। কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে ঈদ করবেন নুসরাত তাবাসসুম এমপি।

বরিশালে শশুরবাড়িতে এবং নিজ এলাকা ঝালকাঠির কাঠালিয়া মিলিয়ে ঈদের দিনটি পার করবেন ডা. মাহমুদা মিতু এমপি।

এনসিপি নেতারা কে কোথায় ঈদ করবেন

এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে সুরক্ষা দেবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অন্তর্বর্তী সরকার নয়, বিএনপি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে

নড়াইল এনসিপির আহ্বায়ক জাহিদুল, সদস্যসচিব মাহমুদা

নিরাপত্তাজনিত কারণে পাটওয়ারীর মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা

এনসিপির ঢাকা মহানগর উত্তরের ৪৮ ওয়ার্ড সমন্বয় কমিটি অনুমোদন

বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত

ইনকিলাবের মিছিল গড়ে তোলো, ইনসাফের বাংলার জন্য ঐক্যবদ্ধ হও

কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা

মানুষের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদার পক্ষে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম