হোম > রাজনীতি > এনসিপি

প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাটওয়ারীর

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও প্রিসাইডিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রের ভেতরে তাদের এজেন্টকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। একই সঙ্গে তিনি বলেন, ওই কেন্দ্রে নারী ভোটারদের ভোটগ্রহণ ধীরগতিতে পরিচালনা করা হয়েছে এবং অযাচিতভাবে কিছু লোককে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।

তিনি বলেন, রেলওয়ে কলোনি কেন্দ্রের সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার সরাসরি ‘ধানের শীষ’ প্রতীকের (বিএনপি) পক্ষে কাজ করছেন। তিনি ওই কর্মকর্তার নাম মোহাম্মদ রাসেল উল্লেখ করে বলেন, ‘তিনি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক এবং দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত।’

তিনি আরো দাবি করেন, ভোট দেওয়ার পরও কিছু ভোটারকে কেন্দ্রের বাইরে যেতে দেওয়া হচ্ছে না এবং তাদের আলাদা স্লিপ দেওয়া হচ্ছে। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইরে উত্তেজনা সৃষ্টি হলে সেনাবাহিনীর উপস্থিতিতেই তার ওপর হামলা হয় বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এতে তাদের তিনজনকে মারধর করা হয় এবং পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তিনি ঘটনাটি সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন, তবে তখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। তিনি আরো অভিযোগ করেন, ‘শাহজাহানপুর এলাকায় সরাসরি ভোট ডাকাতি চলছে এবং সেখানে যাওয়ায় তাকে বাধা দেওয়া হয়েছে।’

নির্বাচনের ফলাফল মেনে নেবেন কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, জোটগতভাবে সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দলীয়ভাবে সিদ্ধান্ত জানানো হবে। তার দাবি, বিভিন্ন এলাকায় আগেই ‘ধানের শীষ’ প্রতীকে সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং অনেক জায়গায় তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়বে, দায়িত্বশীল হতে হবে: নাহিদ

আসিফ মাহমুদ–মার্কিন কূটনীতিকের বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা

জুলাই শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি এনসিপির নুসরাত-মিতুর শ্রদ্ধা

মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপি

বিচারহীনতার পুঞ্জীভূত ক্ষোভ থেকেই জুলাই আন্দোলনের জন্ম

ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যসহ ৪ হাজার জনের এনসিপিতে যোগদান

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে: সারজিস

নুসরাতকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ