হোম > রাজনীতি > এনসিপি

কেন্দ্র দখল প্রতিহত করতে হবে: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার

কেন্দ্র দখল প্রতিহত করার ঘোষণা দিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কেউ কেন্দ্র দখল করতে এলে আপনারা প্রতিহত করবেন।

তিনি বলেন, মুরাদনগরের উন্নয়ন, মা-বোনদের সম্মান রক্ষায়, চাঁদাবাজদের চাঁদাবাজি থেকে রক্ষা করতে ইউসুফ সোহেল ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন।

বুধবার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘মুরাদনগর আমার জন্মস্থান। আমি বাংলাদেশের যেখানেই থাকি, সব সময় আপনাদের কথা আমার হৃদয়ে থাকে। গত বছর দায়িত্বে ছিলাম, উন্নয়নবঞ্চিত বৈষম্যের স্বীকার মুরাদনগরের জন্য কাজ করে গেছি। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখলাম, একটি দলের জনপ্রতিনিধি ছিল এবং সামনেও হতে চায়, তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে নালিশ দিয়েছিল, কেন এত বাজেট দেওয়া হয়।’

আসিফ মাহমুদ বলেন, ‘যারা আপনাদের উন্নয়ন চায় না, তাদেরকে কি ভোট দিয়ে নির্বাচিত করবেন? আমরা তো পাঁচবারের কথা শুনি। যারা প্রবীণ আছেন, আপনারা তো আরও ভালো বলতে পারবেন। মুরাদনগরে একটা বাহিনী ছিল দাদা বাহিনী। বাহিনীর সদস্যদের নাম ছিল টার্মিনাল অমুক, পিস্তল তমুক। মুরাদনগরে আর কোনো অমুক-তমুকের জায়গা হবে না। আপনাদের শুধু নিশ্চিত করতে হবে, মুরাদনগরের জনগণ যেন ভয়ডরহীনভাবে ভোট দিতে পারে।’

সাবেক এই উপদেষ্টা বলেন, ‘এগারোদলীয় জোটের পক্ষ থেকে নিশ্চিত করছি। আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তাহলে বাঙ্গুরা বাজারকে উপজেলা করা হবে। মুরাদনগরের মানুষ যেন আর কখনো বঞ্চিত না হয়, তার জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন।’

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, ‘আমরা কোনো দ্বৈত নাগরিককে সংসদে দেখতে চাই না। আপনারা এগারোদলীয় ঐক্যজোটের প্রার্থী ইউসুফ হাকিমকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। হ্যাঁ ভোটকে বিজয়ী করবেন। এগারোদলীয় ঐক্যজোট ক্ষমতায় এলে ইনসাফের বাংলাদেশ কায়েম হবে।’

কুমিল্লা-৩ মুরাদনগর আসনের এগারোদলীয় ঐক্যজোটের প্রার্থী ইউসুফ সোহেল বলেন, ‘আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেবেন ভারতীয় আধিপত্যবাদ, চাঁদাবাজ, পাথরখেকোদের বিরুদ্ধে। মুমিনরা এক গর্তে বারবার পা দেয় না। আপনারা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি যদি ভোট প্রদানে কোনো বাধা প্রদান করা হয়, তাহলে মুরাদনগর থেকেই প্রতিরোধের আগুন দাউদাউ করে জ্বলবে ইনশাআল্লাহ।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল।

জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, আইনজীবী, কওমি আলেম, ফুটবলার

অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেপ্তার

মায়ের শেষ আকুতি, ঝিনাইদহ থেকে ১৪০ দিন পর স্বদেশে ফিরছে আফগান নাগরিক হাসমতের লাশ

আট বছর পর সিলেটে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাবিতে বর্ণাঢ্য র‍্যালি

‘খুনিরা হাদিকে হত্যা করেছে, তার চিন্তা ও আদর্শকে হত্যা করতে পারেনি’

বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি, একদিনে দুই অস্ত্রোপচার

ভিসা নিয়ে মার্কিন সুখবরের তালিকায় বাংলাদেশ

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

ইরানের পাল্টা হামলায় ইসরাইল-যুক্তরাষ্ট্রের ভয়াবহ ক্ষতির দাবি তেহরানের