হোম > রাজনীতি > এনসিপি

মনিরা-নুসরাতের মনোনয়ন ইস্যুতে ইসিকে সারজিসের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের শরীক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপ্রাপ্ত মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আরেক নেত্রী নুসরাত তাবাসসুমের ১৯ মিনিট দেরি করে যাওয়ায় সংরক্ষিত নারী আসনে তার মনোনয়নও গ্রহণ করেনি ইসি। ইসির ওপর ক্ষুব্ধ হয়েছেন দলটির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম। বর্তমান নির্বাচন কমিশনারদের দলদাস উল্লেখ করে তিনি তাদের আওয়ামী আমলের নির্বাচন কমিশনারদের চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন।

বুধবার (২২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সারজিস আলম এসব কথা বলেন।

পোস্টে সারজিস আলম জানান, বর্তমান নির্বাচন কমিশন দলীয় প্রভুদের সন্তুষ্ট করছে। তাদের সিদ্ধান্ত আসে গুলশান থেকে।

তিনি লেখেন, ‘মনিরা শারমিন একসময় সরকারি চাকরি করতো আর নুসরাত তাবাসসুম কোনো কারনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে ফরম জমা দিয়েছে বলে তাদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন ! অথচ সর্বশেষ দুটি আসনের উপনির্বাচনে যখন দিনে দুপুরে ভোট চুরি হলো, ব্যালটে সিল মারা হলো, ভোটকেন্দ্র দখল করা হলো তখন এই প্রধান নির্বাচন কমিশনার এবং তার অন্যান্য কমিশনাররা মুখে কুলুপ এঁটে ছিল।’

শেষে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লিখেন, ‘এরা যেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরা ছবিটা তাদের বেডরুমে টাঙিয়ে রাখে। এর চেয়েও ভয়ংকর পরিণতি এই দল দাসদের হবে।’

এমপি

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস

শিগগিরই ৫০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি: সারজিস

পুনর্গঠিত হচ্ছে এনসিপি, আসছে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ ও গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব ‘সবাই ভাগ পাবেন’

রাড্ডায় টাঙানো ‘সমমনা সমিতির’ সাইনবোর্ড সরাল এনসিপি

প্রধানমন্ত্রীর আসনে চাঁদাবাজির দুঃসাহস কাদের হতে পারে, প্রশ্ন নাহিদ ইসলামের