হোম > রাজনীতি > এনসিপি

শহীদ পরিবারকে কোটি টাকা প্রদানসহ তিন দফা দাবি এনসিপির

স্টাফ রিপোর্টার

এনসিপি

জুলাইয়ের শহীদ পরিবার প্রতি ১ কোটি টাকা প্রদানসহ তিন দফা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার সন্ধ্যায় জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এসব দাবি জানান।

আরিফুল ইসলাম আদীব বলেন, প্রথমত প্রতিটি শহীদ পরিবারকে নূনতম ১ কোটি টাকা প্রদান করে আর্থিক সংস্থাপন-ব্যবস্থা করে দেওয়া। দ্বিতীয়ত শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করা। তৃতীয়ত সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের হটস্পটসমূহের আশপাশের চিকিৎসকদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ডিটেইলস ডকুমেন্টেশনের উদ্যোগ নিতে হবে।

ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খানের সন্চালকনায় দোয়া অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ বক্তব্য রাখেন। ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান মোনাজাত পরিচালনা করেন।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম