হোম > রাজনীতি > এনসিপি

বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু: নাহিদ

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আমাদের লড়াই শেষ হয়নি। বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম নতুন করে শুরু করতে হবে। জুলাই সনদ ও গণভোটের যে গণরায়ের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে, সেই রায়কে বাতিল করতে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে। আদালতকে আবারও দলীয়করণের চেষ্টা হচ্ছে।

সোমবার চট্টগ্রামের পাঁচলাইশে কিং অব চিটাগাং কনভেনশন সেন্টারে এনসিপির ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

আদালতকে দলীয়করণের পরিণতি ভালো হবে না হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, আদালতকে দলীয় এজেন্ডার হাতিয়ার বানানোর পরিণতি ভয়াবহ হবে। অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এ পথেই পতনের দিকে গিয়েছিল। আমরা বর্তমান সরকারের কাছে স্পষ্ট দাবি জানাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। জনগণের রায়ের ওপর দাঁড়িয়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হোক।’

চট্টগ্রামের প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতির বিরুদ্ধে এখানে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু ঢাকাকেন্দ্রিক নেতৃত্বে এ লড়াই সফল হবে না। চট্টগ্রামের সাধারণ মানুষ, ছোট ও মাঝারি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে, যাতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর এই শহরে ঠাঁই না হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

ইফতার মাহফিলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম-১৬ আসনে সংসদ সদস্য জহিরুল ইসলামসহ স্থানীয় এগারো দলের শীর্ষ নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেরে বাংলা এ কে ফজলুল হক অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক

যুবশক্তির বরিশালের সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

প্রার্থিতা বাতিল, আপিলে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন

অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এনসিপির

প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি

ইতিহাসে আর কোনো সরকার দুই মাসে এতটা অজনপ্রিয় হয়নি: নাহিদ ইসলাম

যে সিস্টেমটা ভাঙা হয়েছে সেটাকে আর ফিরতে দিও না

প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোতে ফের ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে