হোম > রাজনীতি > এনসিপি

নির্বাচন পর্যন্ত ‘চাঁদাবাজি নিষেধ’— বিএনপি প্রার্থীর বক্তব্যে এনসিপি মুখপাত্রের কটাক্ষ

আমার দেশ অনলাইন

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ও চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজাম। ফাইল ছবি

নির্বাচন পর্যন্ত ‘চাঁদাবাজি নিষেধ’—একটি রাজনৈতিক দলের এমন বক্তব্যকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার এক নির্বাচনি জনসভায় তিনি এ কটাক্ষ করেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘একটি দল বলছে, নির্বাচন পর্যন্ত ‘চাঁদাবাজি নিষেধ’। এর মাধ্যমে কি তারা বোঝাতে চাইছে নির্বাচনের দিন পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, তাহলে কি নির্বাচনের পর তা করা যাবে?’

তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলছে। তার মতে, চাঁদাবাজির মতো অপরাধ কোনো নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ হতে পারে না; এটি সব সময়ই বেআইনি ও নিন্দনীয়।

এনসিপির মুখপাত্র আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সব রাজনৈতিক দলের স্পষ্ট ও দায়িত্বশীল অবস্থান জরুরি। অন্যথায়, সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, শুধু নির্বাচনের সময় নয়—সব সময়ই চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা উচিত।

প্রসঙ্গত, নেতাকর্মীদের উদ্দেশে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান জানান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধনের সময় তিনি এই বার্তা দেন।

এ-সংক্রান্ত ৫৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

শ্রীনগরে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওসিসহ আহত ১০

মক্কা চুক্তি, ভূরাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশ

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, যুবদল কর্মী আটক

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোংলায় ৫০ কেজি গাঁজা জব্দ

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ভারত

নীলফামারীতে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ

যুক্তরাষ্ট্র-ইউরোপের চেয়ে অর্ধেকেরও কম খরচে মিলছে চীনের জে-১০ যুদ্ধবিমান

‘ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার’