হোম > রাজনীতি > এনসিপি

‘পুরোনো স্বৈরাচার থেকে শিক্ষা না নিলে একই পরিণতি হবে’

আমার দেশ অনলাইন

এখন টেলিভিশনের সাংবাদিকদের শোকজ ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি মাহবুব মোর্শেদকে হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে পুরোনো স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা না নিলে নতুন স্বৈরাচারকেও একই পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে এনসিপি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলের মিডিয়া সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, উল্লিখিত দুটি ঘটনার মাধ্যমে আগামী দিনে মত প্রকাশের স্বাধীনতার চিত্র কেমন হবে সেই ইঙ্গিত বহন করে।

এতে উল্লেখ করা হয়— গণভোট ও সংস্কারের পক্ষে ফেসবুকে মত প্রকাশ করায় ‘এখন টিভি’র চার সাংবাদিককে শোকজ করা হয়েছে। একই সঙ্গে বাসসের এমডি মাহবুব মোর্শেদকে পদ থেকে সরানোর জন্য একধরনের মব সৃষ্টি করা হয়েছে। এনসিপি মনে করে, নতুন সরকার গঠনের এক দিনের মাথায় ঘটা এই ঘটনাগুলো ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতার করুণ চিত্রের ইঙ্গিত দেয়।

‘গণমাধ্যমের মালিকদের চাপ প্রয়োগ ও উচ্চপর্যায়ে সাংবাদিক নামধারী দলদাসদের নিয়োগ দেওয়ার মাধ্যমে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল নেওয়া হয়েছে। যেসব গণমাধ্যমে দলদাসদের বসানো হয়েছে, ইতোমধ্যে সেই সব গণমাধ্যমের গণবিরোধী অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় এখন টিভির চার সাংবাদিককে সংস্কারের পক্ষে এবং দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সংবাদ সংস্থার এমডিকে অপসারণের জন্য মব সৃষ্টি প্রমাণ করে ফ্যাসিবাদী আমলে সংস্থাটি যেভাবে সরকারি দলের অঙ্গ সংগঠনের মতো ভূমিকা পালন করেছে, বর্তমান সরকারের আমলেও সেটি অব্যাহত থাকবে। বিএনপি সরকার গঠনের পরদিনই সাংবাদিকদের কোণঠাসা করার প্রয়াস থেকে বুঝতে পারা যায়, সামনের দিনে সরকার মত প্রকাশের স্বাধীনতার ওপর কীভাবে খড়্গহস্ত হবে।

‘জুলাই গণঅভ্যুত্থানে রক্তের মাধ্যমে অর্জিত মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার হারিয়ে যেতে দেওয়া হবে না। স্বাধীনভাবে মত প্রকাশ ও সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের অবিলম্বে কর্মস্থলে ফিরিয়ে এবং বাসসের সম্পাদককে স্বপদে বহাল রেখে মত প্রকাশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।

আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য

নুসরাতকে বিজয়ী ঘোষণা করে গেজেটের অনুমোদন দিল ইসি

শহীদ নাইমার পরিবারের সঙ্গে দেখা করলেন মিতু

যারা সংস্কার চেয়েছে, প্রতিফলন না দেখলে তারা রাজপথে নেমে আসবে

মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে

এখন গভর্নমেন্ট আসলে কে বোঝা যাচ্ছে না, হাসিনার সময় বোঝা যেত

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

সংস্কার নিয়ে সরকারের প্রতারণা, সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে

ক্ষমতায় বাহানায় বিএনপি আর সংস্কার করতে চায় না

‘জাতীয় প্রতিবন্ধী নাগরিক শক্তি’র আত্মপ্রকাশ, এনসিপির সমর্থন